দুর্গাপুরের সৃজনী হলে অনুষ্ঠিত হলো সিনার্জি সম্মেলন

দুর্গাপুরের সৃজনী হলে অনুষ্ঠিত হলো সিনার্জি সম্মেলন

নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই , রাজ্যের বিভিন্ন জায়গায় নানান ধরনের ছোট ,বড় ও মাঝারি শিল্প গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। পাশাপাশি রাজ্যের শিল্পপতিদের উৎসাহিত এবং আকৃষ্ট করতে  সরকারের পক্ষ থেকে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও , শিল্প তৈরীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের জন্য এক ছাতার তলায় নিয়ে আসা হয়েছে বিভিন্ন সরকারি দপ্তর গুলিতে ‌। এর পাশাপাশি বিভিন্ন জেলায় শিল্প গড়ে তুলতে এবং শিল্পপতিদের শিল্প তৈরিতে উৎসাহিত করতে ও  তাঁদের থেকে সমস্যার কথা শোনার জন্য সরকারের পক্ষ থেকে এখন বিভিন্ন জেলায় সিনার্জি সম্মেলনের আয়োজনও করা হচ্ছে। ঠিক একই ভাবে,পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া এই চার জেলার ক্ষুদ্র , অতিক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের সাথে সরাসরি সমন্বয় তৈরি করতে এবং তাঁদের বিভিন্ন সমস্যা জানতে এবং সেই সমস্যা গুলির সমাধানের লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে গত ১৪ই নভেম্বর শুক্রবার সকালে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল সিনার্জি সম্মেলন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , রাজ্যের ক্ষুদ্র, অতিক্ষুদ্র ,মাঝারি ও‌ কুটির শিল্প তথা কারামন্ত্রী  চন্দ্রনাথ সিনহা , পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু সহ চার জেলার জেলাশাসকরা, জেলা পরিষদের সভাধিপতিরা , এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত,বিডিএ চেয়ারম্যান উজ্জ্বল প্রামানিক সহ প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা। এদিন,এই দপ্তরের প্রধান সচিব তথা রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব জানান, এমএসএমই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ শীর্ষে রয়েছে। রাজ্যে রয়েছে প্রায় ৯০ লক্ষ ইউনিট । এই ক্ষেত্রের সঙ্গে রয়েছে ১.৩ কোটি মতো কর্মসংস্থান। এছাড়াও তিনি জানান,এমএসএমই সেক্টরে গত পাঁচ বছরে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় সাড়ে ছয় লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। গত বছর দেওয়া হয়েছে ১.৮৭ লক্ষ কোটি টাকা ‌। এবছর সেটা আরো বাড়বে ‌। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় এখন শুরু হয়েছে সিনার্জি সম্মেলন । যা চলবে আগামী ৮ই ডিসেম্বর পর্যন্ত। এছাড়াও রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সিনার্জি সম্মেলনে উপস্থিত চার জেলার শিল্প সম্ভাবনা ও সম্ভাব্য বিনিয়োগের হিসাব সকলের সামনে তুলে ধরেন। তিনি জানান, পানাগড় , অন্ডাল, আসানসোলে ৩৫০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এছাড়াও পূর্ব বর্ধমানে, পুরুলিয়া ও বাঁকুড়ায় শালপাতার ক্লাস্টার, হস্তশিল্প, সহ ক্ষুদ্র ও মাঝারি ছোট বড় কারখানা গড়ে উঠতে চলেছে। পুরুলিয়ায়  ৯০ কোটি টাকা ,বাঁকুড়ায় ৪৫৯০ কোটি, পূর্ব বর্ধমানে ৫৯০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এর ফলে বহু বেকারের কর্মসংস্থান তৈরি হবে। এছাড়াও তিনি বলেন,এই সমস্ত ক্ষুদ্র , ছোট ও মাঝারি শিল্পের সহায়তা জন্য জেলায় জেলায় অফিস তৈরি করা হয়েছে। সেই অফিস গুলিতে মানুষ এখন যাচ্ছেন। এবং সেখানে তাঁরা তাঁদের সমস্যার কথা তুলে ধরছেন। এখন সবাই  বুঝতে পারছেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের গুরুত্ব। এছাড়াও এদিনের সিনার্জি সম্মেলন থেকে বেশ কয়েকজন উদ্যোগপতির হাতে ঋণের চেক তুলে দেওয়া হয়।


Click Here to Visit

What's Your Reaction?

like
0
dislike
0
love
0
funny
0
angry
0
sad
0
wow
0